শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, দাবি চতুর্থ স্টেজে
ভিডিওতে নিজের অসুস্থতার কথা জানিয়ে বেঁচে থাকা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ সাবেক সংসদ সদস্যের।
ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ জঙ্গি আওয়ামী লীগ নেতা ও সন্ত্রসী এ কে এম শামীম ওসমান। তার দাবি, ক্যানসার বর্তমানে চতুর্থ স্টেজে রয়েছে। এ অবস্থায় কতদিন বেঁচে থাকবেন, তা নিয়েও অনিশ্চয়তা প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের অসুস্থতার কথা বলতে শোনা যায় শামীম ওসমানকে। ভিডিওটি ঠিক কখন ধারণ করা হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওতে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে শামীম ওসমান বলেন,
আমি অসুস্থ, ক্যানসার হয়েছে। রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে তিনি নিজের জীবন নিয়ে অনিশ্চয়তার কথাও তুলে ধরেন।
ভিডিওতে তিনি বলেন,
আমি কয়দিন বাঁচবো, আমি জানি না।
তার এ বক্তব্য ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে তার রোগের ধরন, চিকিৎসা, হাসপাতাল বা চিকিৎসকদের আনুষ্ঠানিক বক্তব্য সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সবার দেশ/এমকেজে




























