Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৪, ২৫ এপ্রিল ২০২৬

বিএনপিকে হুঁশিয়ারি ডাকসু ভিপির

‘শহীদদের সঙ্গে ‘গাদ্দারি’ করলে ধুলোয় মিশে যাবে’

‘শহীদদের সঙ্গে ‘গাদ্দারি’ করলে ধুলোয় মিশে যাবে’
ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত গণসমাবেশ থেকে বিএনপিকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেছেন, যারা জুলাই শহীদদের সঙ্গে গাদ্দারি করবে, তারা ধুলোর সঙ্গে মিশে যাবে।

শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এ সমাবেশে বক্তব্য দেন তিনি।

বিএনপির উদ্দেশ্যে সাদিক কায়েম অভিযোগ করেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাস্তবতাকে বর্তমান সরকার অস্বীকার করছে। তার ভাষায়, নির্বাচনের পর ক্ষমতায় এসে তারা জুলাইকে অস্বীকার করছে। ইতিহাসে আমরা দেখেছি, তারা বারবার জাতির সঙ্গে প্রতারণা করেছে।

ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে তিনি বলেন, ১৯৭৫-এর বিপ্লব ও ১৯৯০-এর গণঅভ্যুত্থানের পরও সংশ্লিষ্ট শক্তিগুলো বিপ্লবীদের প্রত্যাশা পূরণ করেনি। একইভাবে ২৪ জুলাইয়ের আন্দোলনের ক্ষেত্রেও প্রতারণার অভিযোগ তোলেন তিনি।

কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে ডাকসু ভিপি বলেন, যে জমিনে শহীদদের রক্ত ঝরেছে, সে জমিনে ইনসাফ কায়েম হবেই। আর যারা শহীদদের সঙ্গে প্রতারণা করবে, তারা ধুলোর সঙ্গে মিশে যাবে।

ছাত্রদলের সমালোচনা করে তিনি দাবি করেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও সহিংস রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। গেস্টরুম ও গণরুম সংস্কৃতি পুনরুজ্জীবিত করার অভিযোগ তুলে তিনি বলেন, অস্ত্রের ঝনঝনানি দিয়ে শিক্ষার্থীদের আতঙ্কিত করে রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে সাদিক কায়েম বলেন, ক্ষমতায় এসে কেউ যদি ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে চায়—গণভোটের রায় বা সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিলের চেষ্টা করে—তাহলে জনগণ তা মেনে নেবে না। তিনি সতর্ক করে বলেন, এ স্বাধীন বাংলাদেশে নতুন করে কোনও ফ্যাসিবাদ কায়েম হতে দেয়া হবে না।

সমাবেশে অংশ নেয়া নেতারা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন জোরদারের ঘোষণা দেন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান