নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের মানুষকে বিভ্রান্ত করে নির্বাচনী প্রক্রিয়াকে নিয়ন্ত্রণে আনার অপচেষ্টা চলছে, কিন্তু এ ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না।