Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৭, ২২ মে ২০২৬

‘তনু-রামিসা-আছিয়া, বিচার থাকে ঝুলিয়া’ স্লোগানে উত্তাল শাহবাগ 

রামিসাসহ সব ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে এনসিপির মশাল মিছিল

রামিসাসহ সব ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে এনসিপির মশাল মিছিল
ছবি: সংগৃহীত

শিশু রামিসাসহ দেশে সংঘটিত সব ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখা। 

বৃহস্পতিবার (২১ মে) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ের সামনে প্রাথমিক সমাবেশ শেষে মশাল মিছিল বের করা হয়।

মিছিলটি বাংলামোটর থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ‘তনু-রামিসা-আছিয়া, বিচার থাকে ঝুলিয়া’, ‘ধর্ষকের ফাঁসি চাই’ এবং ‘নারী ও শিশু নির্যাতনের বিচার চাই’—এমন নানা স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি বলেন, মিরপুরে রামিসা, ক্যান্টনমেন্টে তনু, বসুন্ধরায় মুনিয়া কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী—বারবার নারী ও শিশুরা নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে। কিন্তু বিচার ঝুলে থাকার কারণেই অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর ভেতরেও নেতাকে খুশি করার নামে যৌন নিপীড়নের মতো ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় যাচ্ছেন, এটি ইতিবাচক। তবে তার দলেও যদি কেউ এমন অপরাধে জড়িত থাকে, তাহলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নিতে হবে।

আরিফুল ইসলাম আদীব সকল রাজনৈতিক দলে ‘যৌন নিপীড়ন বিরোধী সেল’ গঠনের আহ্বান জানিয়ে বলেন, ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর এনসিপির ভারপ্রাপ্ত সদস্য সচিব সাদিয়া ফারজানা দিনা বলেন, সমাজে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। নারীকে সম্মান ও মর্যাদার চোখে দেখতে শিখতে হবে।

ঢাকা মহানগর উত্তর এনসিপির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল মনসুরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম এবং যুবশক্তির পশ্চিম অঞ্চলের সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন।

মশাল মিছিলে জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় সদস্য তাহমিনা শারমিন জুথি, ঢাকা মহানগর উত্তর এনসিপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, ওয়াহিদ আলম, খালেদা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক নুর আমিন খান, যুগ্ম সদস্য সচিব ওয়াহিদুজ্জামান সুমন এবং পল্লবী থানা এনসিপির প্রধান সমন্বয়কারী রেহেনা আক্তার রুমাসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল