Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৯, ৯ ফেব্রুয়ারি ২০২৫

ডেভিল তো একমাত্র ফ্যাসিস্ট সরকারকেই জানি: মির্জা ফখরুল 

‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করায় সরকারকে বিএনপির সাধুবাদ

দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, হাসিনা ষড়যন্ত্র করছেন। তার পাতা ফাঁদে আমরা যেন পা না দেই। আজকে দেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার চক্রান্ত করা হচ্ছে। আমাদেরকে আরও সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। ধীরে ধীরে এগুতে হবে।

‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করায় সরকারকে বিএনপির সাধুবাদ
ছবি: সবার দেশ

অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরু করায় অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অপেক্ষমাণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ডেভিল তো একমাত্র ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতোদিনে পরে একটা বোধদয় হয়েছে, সেজন্য তাদেরকে (অন্তর্বর্তীকালীন সরকার) ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা (শেখ হাসিনা) সরকারকে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, হাসিনা ষড়যন্ত্র করছেন। তার পাতা ফাঁদে আমরা যেন পা না দেই। আজকে দেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার চক্রান্ত করা হচ্ছে। আমাদেরকে আরও সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। ধীরে ধীরে এগুতে হবে। একটা অন্ধকারকে দূর করতে আরেক অন্ধকারের দিকে যাওয়া যায় না। তাকে আলো দিয়ে অন্ধকার দূর করতে হয়। সে আলোকবর্তিকা নিয়ে আমাদের সামনের দিকে এগুতে হবে।

মির্জা ফখরুল বলেন, এজন্য আমি সকলের কাছে আহ্বান জানাতে চাই, সকলে একযোগে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশের স্থিতিশীলতা রক্ষা করার জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য কাজ অব্যাহত রাখতে হবে।

যুক্তরাষ্ট্রে তাদের সফর সফল হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ম্যাডাম (বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া) লন্ডনে আছেন, তিনি ভালো আছেন, তার ট্রিটমেন্ট চলছে।

বিকাল ৫টায় অ্যামিরাইট এয়ারলাইন্সে ফ্লাইটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশে ফেরেন। গত ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে তারা ওয়াশিংটন যান। পরদিন লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান তার বাবার প্রতিনিধি হিসেবে এ অনুষ্ঠানে অংশ নিতে ওয়াশিংটন পৌঁছান।

গত ৬ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ এর এ অনুষ্ঠান হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউজে। গত ১১ জানুয়ারি তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও  আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ কমিটি চিঠি দিয়ে তাদেরকে আমন্ত্রণ জানায়।

সবার দেশে/এমকেজে 

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী