Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪৫, ১১ জুলাই ২০২৫

আপডেট: ০২:৪৬, ১১ জুলাই ২০২৫

নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা পরিবর্তনের প্রত্যাশা মির্জা ফখরুলের

নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা পরিবর্তনের প্রত্যাশা মির্জা ফখরুলের
ছবি: সংগৃহীত

সংসদ নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে নির্দেশনা দেওয়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা উদার গণতন্ত্রে বিশ্বাস করি। নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে। নির্বাচিত সরকারই দেশ চালাবে এবং সংকটগুলোর সমাধান করবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ সাংবাদিক পরিবারের সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

ফখরুল বলেন, দেশের মানুষ ভোটাধিকারের জন্য রক্ত দিয়েছে। তাই নির্বাচন কমিশনের প্রতি আহ্বান, তারা যেন দ্রুত নির্বাচন প্রস্তুতি সম্পন্ন করে এমন একটি পরিবেশ সৃষ্টি করে যেখানে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হয়।

বিএনপি মহাসচিব আরও বলেন, ঐকমত্য কমিশনে অধিকাংশ বিষয়ে মতৈক্য হয়েছে, কিছু মৌলিক বিষয়ে এখনও মতপার্থক্য রয়েছে। এসব বিষয়ে ভবিষ্যতে সংসদীয় বিতর্কের মাধ্যমে সিদ্ধান্ত আসতে পারে।

তিনি যুক্তরাষ্ট্র আরোপিত ট্যারিফ নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারের উচিত ছিল যোগ্য ব্যক্তিদের দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা। এখনো সময় শেষ হয়ে যায়নি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী এবং প্রাক্তন সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড