Sobar Desh | সবার দেশ গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৫, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি 

গোপালগঞ্জে রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি 
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার পর শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ায় জেলা প্রশাসন জরুরি ভিত্তিতে ১৪৪ ধারা জারি করেছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে এ ঘোষণা দেওয়া হয়।

ঘটনাটি ঘটে দুপুর পৌনে ৩টার দিকে, গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সংলগ্ন সরকারি কলেজের সামনে। সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতারা ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে তাদের গাড়িবহরে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে গাড়িবহর লক্ষ্য করে আক্রমণ করে।

হামলার পরপরই পুরো এলাকা চরম আতঙ্কে আচ্ছন্ন হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনীকেও মাঠে নামানো হয়েছে। তবে ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেও পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসময় হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এনসিপির সমাবেশস্থলের মঞ্চ ভাঙচুর করা হয়, চেয়ার টেনে এনে রাস্তায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট ও পৌর পার্ক এলাকাকে ‘রণক্ষেত্র’ আখ্যা দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে, যান চলাচল কার্যত অচল হয়ে গেছে।

প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

সবার দেশ/ এফও 

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা