Sobar Desh | সবার দেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৭, ২০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৯:৪৮, ২০ ডিসেম্বর ২০২৫

মার্কা যা-ই হোক, নির্বাচন করবো: রুমিন ফারহানা

মার্কা যা-ই হোক, নির্বাচন করবো: রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা ঘোষণা দিয়েছেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে এক মতবিনিময় সভায় তিনি এ দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মতবিনিময় সভায় রুমিন ফারহানা বলেন, আমি যা বলি, আমি তা-ই করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক, নির্বাচন করবো আমি সরাইল-আশুগঞ্জ থেকেই।

এলাকার উন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সরাইল ও আশুগঞ্জ নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। এ দুটি উপজেলাকে আমি একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। আপনাদের ভোটে সংসদে যাওয়ার সুযোগ পেলে আমি এ স্বপ্ন বাস্তবায়ন করবো।

দলের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের অধিকাংশ আসনে যখন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, তখন সরাইল-আশুগঞ্জের মানুষ এখনও জানেন না তাদের প্রার্থী কে। এটি এ এলাকার মানুষের জন্য অত্যন্ত দুঃখজনক। নিজের রাজনৈতিক সংগ্রামের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, গত ১৭ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে আমার কী ভূমিকা ছিলো, তা আপনারা জানেন। আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই আমি রাজনীতিতে এসেছি। আপনাদের ভালোবাসা ও সমর্থন থাকলে আমরা যেকোনও বাধা জয় করতে পারি।

নির্বাচন ব্যবস্থা ও নিরাপত্তা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, গত ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। সরকার বলছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচন দেবে, আমরা সে কথায় বিশ্বাস রাখতে চাই। তবে নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো আইনের আওতায় আনতে হবে। ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব।

উল্লেখ্য, বিএনপি ইতোমধ্যে দুই দফায় দেশের ২৭২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এখনও কাউকে চূড়ান্ত করেনি। এ আসনটিতে রুমিন ফারহানা গত কয়েক মাস ধরে নিবিড়ভাবে গণসংযোগ ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
আজ থেকে সারাদেশে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ট্রাম্প নীতি বাতিল
স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ
চ্যাটজিপিটিতে হত্যার ছক, এফবিআইকে জানালো ওপেনএআই
মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব
নেতানিয়াহুকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ তুরস্ক
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস
মির্জা ফখরুলকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন
প্রধানমন্ত্রীর ভারত সফর হতে হবে সমমর্যাদার ভিত্তিতে: বিরোধীদলীয় নেতা
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
মন্ত্রিসভায় রদবদল: কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন অলি আহমদ