Sobar Desh | সবার দেশ ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ০১:০০, ২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০১:০১, ২ ফেব্রুয়ারি ২০২৬

এবারের নির্বাচন স্বাধীনতার পক্ষ-বিপক্ষের লড়াই

আওয়ামী লীগের সবাই অপরাধী নন: বিএনপি প্রার্থী রাশেদ খান

আওয়ামী লীগের সবাই অপরাধী নন: বিএনপি প্রার্থী রাশেদ খান
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের বিএনপি প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, এবারের জাতীয় নির্বাচন স্বাধীনতার পক্ষ ও বিপক্ষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ লড়াই। তিনি দাবি করেন, আওয়ামী লীগের সবাই অপরাধী নন এবং গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই দেশে ক্ষমতার পালাবদল হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বগেরগাছী বাজারে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন রাশেদ খান।

তিনি বলেন, আওয়ামী লীগের যারা কোনও অন্যায় বা অপরাধের সঙ্গে জড়িত নন, তারা বিএনপির কাছে নিরাপদ। এ সময় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

রাশেদ খান অভিযোগ করে বলেন, গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের সাবেক এমপি আনার সাহেবের মার্কেট দখল করা হয়েছে। এছাড়া যারা আগে আওয়ামী লীগের চেয়ারম্যান ও মেম্বার ছিলেন, তাদের কাছ থেকে চাঁদাবাজি করা হয়েছে। তিনি কালীগঞ্জের হাট-বাজার দখল ও টেন্ডার বাণিজ্যের সঙ্গে কারা জড়িত, তা খোঁজ নেয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর ঝিনাইদহ-৪ আসনে পাঁচজন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এসব হত্যার দায় কারা নেবে—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, জনগণ তাদের চেনে। তার অভিযোগ অনুযায়ী, বর্তমান বিদ্রোহী প্রার্থীদের নেতাকর্মীরাই এসব সহিংস ঘটনার সঙ্গে যুক্ত।

রাশেদ খান বলেন, এসব খুনিদের জনগণ কোনওভাবেই আশ্রয় দেবে না। ইতোমধ্যে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল