Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০০, ২৫ নভেম্বর ২০২৫

আবুল সরকারের কঠোর শাস্তির দাবি রাশেদ খানের

আবুল সরকারের কঠোর শাস্তির দাবি রাশেদ খানের
ছবি: সংগৃহীত

বাউলশিল্পী আবুল সরকারের সাম্প্রতিক বক্তব্য নিয়ে দেশে সামাজিক অস্থিরতা ও ধর্মীয় সংবেদনশীলতার আলোচনার ঝড় চলছেই। এর মধ্যেই কঠোর শাস্তির দাবি তুলেছে গণঅধিকার পরিষদ। 

সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান মঙ্গলবার (২৫ নভেম্বর) তার ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্ট দিয়ে স্পষ্ট ভাষায় জানান—আবুল সরকারের মুক্তি নয়, বরং আইনের সর্বোচ্চ শাস্তিই হওয়া উচিত।

রাশেদ খান লিখেছেন,

একজন শিল্পী হিসেবে কারও সৃজনশীলতা বা শিল্পচর্চায় কোনও বাধা নেই। কিন্তু ধর্মীয় অনুভূতিকে আঘাত করে বক্তব্য দেয়া কোনও স্বাধীনতার আওতায় পড়ে না।

তিনি বলেন, আল্লাহ বা ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি যেমন গ্রহণযোগ্য নয়, একইভাবে হিন্দু ধর্ম বা অন্য কোনও ধর্ম নিয়ে কটূক্তিও গ্রহণযোগ্য নয়। সকল ধর্মের অনুসারীর নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ধর্ম পালনের অধিকার নিশ্চিত করা জরুরি।

তিনি অভিযোগ করেন, যারা এখন আবুল সরকারের মুক্তি দাবি করছেন, তারা হয় বক্তব্যটি শোনেননি, নয়তো ইচ্ছাকৃতভাবে ভুল ব্যাখ্যা দিচ্ছেন। রাশেদের ভাষায়,

আবুল সরকারের বক্তব্য সমগ্র মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে দেয়া হয়েছে।

রাশেদ আরও বলেন, দেশের আইন অনুযায়ী যথাযথ শাস্তি প্রদান করা গেলে ভবিষ্যতে কেউ ধর্ম নিয়ে এমন কটূক্তি করার সাহস পাবে না। তিনি সমাজে শান্তি, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন—ধর্ম নিয়ে বিভাজন, ঘৃণা বা উত্তেজনা ছড়ানোর যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা উচিত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য