Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০৯:১৬, ৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৯:১৯, ৩ ফেব্রুয়ারি ২০২৬

লোহাগাড়ার জনসভায় অলি আহমদ

বিএনপি ভাড়াটে ও চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে

বিএনপি ভাড়াটে ও চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় বিএনপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি বলেন, বিএনপি এখন আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শের দল নেই; দলটি ভাড়াটে, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে লোহাগাড়ার পদুয়া এলাকায় আয়োজিত জনসভায় বক্তব্য দিতে গিয়ে অলি আহমদ বলেন, বিএনপির রাজনীতিতে এখন চাঁদাবাজি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। একটি ব্রিজ পড়ে থাকলেও সেখান থেকে চাঁদা তোলা হয়। খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর দলটি আবারও চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে। তিনি বলেন, চাঁদাবাজদের সঙ্গে থেকে রাজনীতি করতে তিনি রাজি নন।

বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে এলডিপি চেয়ারম্যান দাবি করেন, দলটি এখন বিদেশি প্রভাবের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। একসময় এরশাদের ওপর একটি চেইন ছিলো, পরে জি এম কাদেরের ওপর দুটি। আর এখন যারা তাদের বিরুদ্ধে নির্বাচন করছে, তারা তিনটি চেইনে ভারতে বাঁধা বলে মন্তব্য করেন তিনি।

অলি আহমদ আরও বলেন, জাতি যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তারা যুদ্ধ করেছেন দেশের স্বাধীনতা রক্ষার জন্য, অথচ এখন একটি দল দালালি করছে এবং অন্যের ইচ্ছায় রাজনীতি চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতাকর্মীরা জনসভায় অংশ নেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব