Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৮, ২২ মে ২০২৫

জিয়াউর রহমান হত্যাকাণ্ডে হাসিনা জড়িত: অলি আহমদ

জিয়াউর রহমান হত্যাকাণ্ডে হাসিনা জড়িত: অলি আহমদ
ছবি: সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে শেখ হাসিনার জড়িত থাকার দাবি পুনর্ব্যক্ত করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমদ। তিনি বলেন, আমি আগেও বলেছি, এবার আবার বলছি—জিয়াউর রহমানের হত্যার সঙ্গে শেখ হাসিনা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

বুধবার (২১ মে) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এলডিপি সভাপতি।

শেখ হাসিনার ভারত-ঘনিষ্ঠতা নিয়েও অভিযোগ

অলি আহমদ বলেন, শেখ হাসিনা ভারতকে সব দিয়ে দিয়েছে। ভারত যে সরকার চায়, সেটাই তারা বাংলাদেশে বসাতে চায়। প্রথমে তাদের পছন্দ ছিলো শেখ মুজিব, পরে তারা চেয়েছিলো জিয়াউর রহমানকে সরিয়ে দিতে। সে কাজটা হাসিনার সম্পৃক্ততায় করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, জিয়া হত্যার আগে শেখ হাসিনা সাজেদা চৌধুরীকে নিয়ে আখাউড়া সীমান্ত দিয়ে পালিয়ে যাচ্ছিলেন। তখনকার বিডিআর (বর্তমানে বিজিবি) তাদের ধরে নিয়ে আসে। এরপর মাত্র ১৭-১৮ দিনের মধ্যে জিয়াউর রহমান নিহত হন।

আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিক্রিয়া

ড. অলি আহমদ বলেন, আওয়ামী লীগকে যদি শুরুতেই নিষিদ্ধ করা হতো, তাহলে দেশে এতো বিশৃঙ্খলা হতো না। এখন এ দল আর কখনও সংগঠিতভাবে দাঁড়াতে পারবে না।

ড. ইউনূস ও মানবিক করিডর নিয়ে মত

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি এনসিপি’র (নাগরিক প্ল্যাটফর্ম) নেতা হওয়ার পরিবর্তে বাংলাদেশের নেতা হোন। চট্টগ্রাম বন্দর ব্যবহার করে যেনো কোনও বিশেষ গোষ্ঠী সুবিধা না নেয়—সে বিষয়ে সজাগ থাকতে হবে। আমদানি-রফতানির পুরো প্রক্রিয়া আধুনিক ও স্বচ্ছ করতে হবে।

মানবিক করিডর বিষয়ে অলি আহমদ বলেন, এটা কোনও একক সিদ্ধান্তে হওয়া উচিত নয়। সবাইকে সম্পৃক্ত করে যৌথভাবে সিদ্ধান্ত নিতে হবে, নাহলে তা বুমেরাং হতে পারে।

মেয়র নির্বাচনে বিশৃঙ্খলা নিয়ে সতর্কতা

তিনি বলেন, কে মেয়র হবে না হবে সেটা নিয়ে সাধারণ মানুষের পথ আটকে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে দলীয় অহঙ্কার পরিহার করে সংলাপ ও ঐকমত্যের পথেই হাঁটতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত