Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৬, ১৭ মার্চ ২০২৫

আপডেট: ০১:২৪, ১৭ মার্চ ২০২৫

দেশকে পরিকল্পিতভাবে পঙ্গু করে দিয়ে গেছে

হাসিনা বিডিআর হত্যাকাণ্ডে সরাসরি জড়িত: অলি আহমদ

অলি আহমদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং এলডিপির পক্ষ থেকে তাকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

হাসিনা বিডিআর হত্যাকাণ্ডে সরাসরি জড়িত: অলি আহমদ
ছবি: সংগৃহীত

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পিতভাবে বাংলাদেশকে পঙ্গু করে দিয়েছেন। তিনি দাবি করেন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা ও বিচারব্যবস্থাকে ধ্বংস করে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

রোববার (১৬ মার্চ) চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে এলডিপির ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, শেখ হাসিনা চেয়েছিলেন দেশকে পঙ্গু করে ভারতের কাছে হস্তান্তর করবেন। বিডিআর হত্যাকাণ্ডে তিনি সরাসরি জড়িত। ভারতের সৈন্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন প্রশাসনিক প্রতিষ্ঠানে ‘ভারতের দালাল’ রয়েছে এবং যতদিন না এ ‘দালালমুক্ত’ বাংলাদেশ প্রতিষ্ঠা করা যাবে, ততদিন দেশ এগোবে না।

এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং এলডিপির পক্ষ থেকে তাকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর এলডিপির আহ্বায়ক সৈয়দ গিয়াস উদ্দিন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা এলডিপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো. নুরুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী প্রমুখ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এলডিপি ও সহযোগী সংগঠনের নেতারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত