Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫২, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নতুন অধ্যায়ের সূচনা করবে এ নির্বাচন: মির্জা ফখরুল

নতুন অধ্যায়ের সূচনা করবে এ নির্বাচন: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকালেই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে তিনি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, বহু আন্দোলন সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে এ দিনের সূচনা হয়েছে। এ নির্বাচন দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা নতুনভাবে শুরু হচ্ছে। এ প্রক্রিয়া দেশের মানুষের জীবনমান উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিকে এগিয়ে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিএনপি মহাসচিব প্রত্যাশা করেন, এ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল