Sobar Desh | সবার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৫, ৮ ফেব্রুয়ারি ২০২৬

সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানাই: মির্জা ফখরুল

সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানাই: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে দেশবাসীর প্রতি ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় এক পথসভায় তিনি বলেন, এ গণভোটের মূল প্রশ্ন একটাই—কে সংস্কার চায়, আর কে চায় না। যারা সংস্কার চান তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন।

তিনি বলেন, আর মাত্র তিন দিন পরেই সিদ্ধান্ত হবে বাংলাদেশ আগের মতো চলবে, নাকি নতুনভাবে, সুন্দরভাবে চলবে। দেশ ও রাষ্ট্র যেভাবে পরিচালিত হয়েছিলো, যারা তা চালিয়েছিলো তারা আজ পালিয়ে গেছে। দেশকে সঠিক পথে নিতে হলে সংস্কার প্রয়োজন, আর সে সিদ্ধান্ত নিতেই এ গণভোট।

মির্জা ফখরুল বলেন, আমরা চাই না এক ব্যক্তির শাসনব্যবস্থা থাকুক, আগের মতো কোনো ফ্যাসিস্ট সরকার ফিরে আসুক। আমরা চাই একটি জবাবদিহিমূলক ও সংস্কারভিত্তিক রাষ্ট্রব্যবস্থা।

সনাতন ধর্মাবলম্বী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নিজের অধিকারের জন্য নিজের পায়ে দাঁড়াতে হবে। কোনও খারাপ লোক যেনো আর কখনও আপনাদের ওপর অত্যাচার করার সাহস না পায়। আমরা অতীতেও আপনাদের সঙ্গে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো।

তারেক রহমানের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তার মাধ্যমে দেশের কোনও ক্ষতি হতে পারে না। তিনি সবসময় উন্নয়নের কথা ভাবেন।

ফখরুল বলেন, তারেক রহমান ক্ষমতায় এলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষিকার্ড চালু করবেন। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হবে। নারীদের এনজিও ঋণ এক বছরের জন্য স্থগিত বা মওকুফের উদ্যোগ নেয়া হবে। উন্নয়নের ধারাবাহিকতাও বজায় রাখা হবে।

পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটনসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের লাশ উদ্ধার
কোথায় কত ঘুষ, জানাবে ‘ঘুষসাইট’
ময়নাতদন্তে চারজনকেই শ্বাসরোধের আলামত
‘হ্যাঁ অথবা না বলুন’—পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে হাসনাত
ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার
বাবার লাশ ফেলে কবরের জায়গা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ
৪৫ তেলবাহী ট্যাংকার কালো তালিকাভুক্ত করলো ইরান
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনা রাষ্ট্রপতির অভিনন্দন
স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী
এক রাতেই মতিঝিল আইডিয়ালের ৪৬ শিক্ষক বদলি
ফের দিল্লির রাজপথে সিজেপি
মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের