Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:২৩, ১৩ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৪:২৪, ১৩ জানুয়ারি ২০২৫

মাহফিলে ‘তুমি’ সম্বোধনের কারণ জানালেন আজহারী

মাহফিলে ‘তুমি’ সম্বোধনের কারণ জানালেন আজহারী
ফাইল ছবি

সিলেট মহানগরীর এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে মাহফিল চলাকালীন আজহারীর শ্রোতাদের ‘তুমি’ বলে সম্বোধনের বিষয়টি আলোচনার কেন্দ্রে রয়েছে।  

শনিবার (১১ জানুয়ারি) রাতের এ মাহফিলে লক্ষাধিক মানুষের ভিড় জমে। তবে, মাহফিল চলাকালীন সামনের সারিতে ধাক্কাধাক্কি ও হাতাহাতির মতো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে আজহারী মোনাজাতের মাধ্যমে মাহফিল সংক্ষিপ্ত করেন। মোনাজাতের আগে তিনি বলেন, সিলেট, আজকে যা করলা, মনে থাকবে।  

দুই দিন ধরে ‘তুমি’ সম্বোধন নিয়ে সমালোচনা চলার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন মিজানুর রহমান আজহারী। তিনি লেখেন— আমি সাধারণত শ্রোতাদের ‘আপনি’ বলে সম্বোধন করি। তবে তরুণ বা কিশোর শ্রোতাদের ক্ষেত্রে কখনও ‘তুমি’ বলি। ঢালাওভাবে কখনও ‘তুমি’ সম্বোধন করি না।

আজহারী আরও জানান, সময়ের পরিবর্তনে মাহফিলের শ্রোতাদের গড় বয়স কমেছে। আগে যেখানে পঞ্চাশোর্ধ্ব মুরুব্বিরা বেশি থাকতেন, এখন তরুণ প্রজন্ম বা জেন-জি শ্রোতারা বেশিরভাগ। তিনি বলেন— তরুণ প্রজন্ম ‘আপনি’-র চেয়ে ‘তুমি’ সম্বোধনে বেশি আনন্দিত হয়। এতে তাদের সঙ্গে সহজেই কানেক্ট হওয়া যায়। মূলত তাদের বেশি আপন করতেই আমি স্নেহভরে ‘তুমি’ বলি।  

মাহফিল চলাকালে সামনের সারিতে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক করতে বারবার চেষ্টা করেন মাওলানা আজহারি। একপর্যায়ে তিনি বলেন— আমাকে দুই মিনিট সময় দিন, সব শেষ করে দেবো। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তিনি বিরক্তি প্রকাশ করে মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ করেন।  

শনিবারের মাহফিলে লক্ষাধিক মানুষের উপস্থিতি ছিল। অতিরিক্ত ভিড়ের কারণে মঞ্চের কাছাকাছি থাকা দর্শকদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। আয়োজকদের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব না হওয়ায় মাহফিল সংক্ষিপ্ত করতে বাধ্য হন আজহারি।  

তরুণ প্রজন্মের সঙ্গে সহজ যোগাযোগ স্থাপন ও তাদের প্রতি স্নেহের বহিঃপ্রকাশ হিসেবে মাওলানা মিজানুর রহমান আজহারীর ‘তুমি’ সম্বোধন সাম্প্রতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও, তার ব্যাখ্যায় বিষয়টি পরিষ্কার হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ