Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৫, ২৬ জুন ২০২৬

প্রার্থনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন হবে দিনটি

পবিত্র আশুরা আজ: কারবালার আত্মত্যাগের স্মরণে শোক

পবিত্র আশুরা আজ: কারবালার আত্মত্যাগের স্মরণে শোক
ছবি: সংগৃহীত

আজ পবিত্র আশুরা। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের ১০ তারিখ। মুসলিম উম্মাহর কাছে দিনটি ধর্মীয়, ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্বের পাশাপাশি গভীর শোকেরও প্রতীক। বিশেষত কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে বিশ্বজুড়ে মুসলমানরা দিনটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করছেন।

ইসলামের ইতিহাস অনুযায়ী, ৬১ হিজরির ১০ মহররম (৬৮০ খ্রিস্টাব্দ) ইরাকের কারবালা প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সঙ্গীরা ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে সত্য, ন্যায় ও আদর্শের পক্ষে অবস্থান নিয়ে শাহাদাত বরণ করেন। ইসলামের ইতিহাসে এ ঘটনা অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত।

ধর্মীয় বিশ্লেষকদের মতে, কারবালার শিক্ষা কেবল একটি ঐতিহাসিক ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকা, মানবিক মর্যাদা রক্ষা এবং আদর্শের জন্য আত্মত্যাগের এক চিরন্তন প্রেরণা। যুগে যুগে এই শিক্ষা মানুষকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করে আসছে।

পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তাদের বাণীতে পবিত্র আশুরার মহান শিক্ষা ধারণ করে একটি শান্তিপূর্ণ, মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

দিবসটি উপলক্ষে দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে আশুরার তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হচ্ছে।

রাজধানী ঢাকাসহ সারা দেশে ধর্মীয় আলোচনা, মিলাদ মাহফিল, কোরআনখানি, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শিয়া সম্প্রদায় দিনটি শোকাবহ পরিবেশে পালন করছে। রাজধানীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল, শোকসভা ও ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

পবিত্র আশুরা উপলক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন-এর উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর দক্ষিণ বারান্দায় ‘আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান। প্রধান আলোচক ছিলেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মো. মহিউদ্দিন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।

এদিকে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিল ও অন্যান্য শোক কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রস্তুতি নেয়া হয়েছে।

নিরাপত্তার স্বার্থে তাজিয়া মিছিলে ব্যবহৃত নিশানের উচ্চতা ১২ ফুটের বেশি না রাখা, কোনো ধরনের ধারালো অস্ত্র বা দাহ্য পদার্থ বহন না করা, ব্যাগ বা সন্দেহজনক বস্তু নিয়ে মিছিলে অংশগ্রহণ না করা, উচ্চ শব্দের যন্ত্র বা পিএ সিস্টেম ব্যবহার না করা এবং আতশবাজি কিংবা পটকা ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া আজ সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত রুটগুলোতে ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে। এ সময় যানজট এড়াতে এবং মিছিলে অংশগ্রহণকারীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে নগরবাসী ও যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ধর্মপ্রাণ মুসলমানদের কাছে পবিত্র আশুরা আত্মশুদ্ধি, ত্যাগ, ধৈর্য ও ন্যায় প্রতিষ্ঠার চেতনা জাগ্রত করার এক মহিমান্বিত দিন। কারবালার শহীদদের স্মরণে আজ দেশজুড়ে চলছে শোক, প্রার্থনা ও আত্মত্যাগের আদর্শ ধারণের অঙ্গীকার।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব