Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ০১:১০, ২৭ মে ২০২৬

ইবাদতে মগ্ন লাখো হাজি

আরাফার ময়দানে খুতবা শেষে জোহর-আসর আদায়

আরাফার ময়দানে খুতবা শেষে জোহর-আসর আদায়
ছবি: সংগৃহীত

পবিত্র হজের দ্বিতীয় দিনে সৌদি আরবের আরাফাত ময়দান-এ সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসল্লি। হজের অন্যতম প্রধান রোকন হিসেবে আরাফাতের ময়দানে অবস্থানকে কেন্দ্র করে দিনভর ইবাদত, দোয়া ও ইস্তিগফারে মশগুল থাকেন হাজিরা।

মঙ্গলবার (২৬ মে) মসজিদে নামিরাহ-এ অনুষ্ঠিত হয় পবিত্র হজের খুতবা। খুতবা প্রদান করেন প্রখ্যাত ইসলামিক আলেম শায়খ আলী আল-হুদাইফি।

খুতবা শেষে হাজিরা সুন্নাত তরিকায় জোহর ও আসরের নামাজ আদায় করেন। জোহরের ওয়াক্তে এক আজান ও দুই ইকামতের মাধ্যমে জামাতে এ নামাজ অনুষ্ঠিত হয়। মুসল্লিরা জোহর ও আসর—উভয় নামাজ দুই রাকাত করে কসর আদায় করেন।

মসজিদে নামিরাহ ছাড়াও আরাফাতের বিভিন্ন তাবুতে অবস্থানরত হাজিরা নিজ নিজ স্থানে জামাতে নামাজ আদায় করেন। জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পরপরই নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করেন হাজিরা। এসময় তারা হাত তুলে আল্লাহর কাছে দোয়া, তওবা, ইস্তিগফার ও কান্নাকাটির মাধ্যমে ইবাদতে মগ্ন থাকেন। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ মুহূর্তে মুসল্লিদের আবেগঘন পরিবেশে পুরো আরাফাত ময়দান হয়ে ওঠে এক অনন্য আধ্যাত্মিক মিলনমেলা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা