Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৯, ২০ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:৪১, ২০ জানুয়ারি ২০২৬

৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত
প্রতীকি ছবি

বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়সহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কার্যালয়, আবহাওয়া অধিদফতরের বিভিন্ন অফিস এবং মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা গেছে—সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি।

এ কারণে মঙ্গলবার (২০ জানুয়ারি) রজব মাস ৩০ দিনে পূর্ণ হবে। এর পরদিন বুধবার (২১ জানুয়ারি) থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সে হিসাব অনুযায়ী আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত হবে।

পবিত্র শবে বরাত উপলক্ষে মুসলমানরা ইবাদত-বন্দেগি, নফল নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া ও জিকিরে রাত অতিবাহিত করেন এবং পরদিন রোজা পালন করে থাকেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ: