Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩০, ৩১ মার্চ ২০২৬

ক্ষমা চেয়েও রক্ষা হয়নি—২ কোটি রুপি জরিমানা নাসিমের

ক্ষমা চেয়েও রক্ষা হয়নি—২ কোটি রুপি জরিমানা নাসিমের
ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় চুক্তির শর্ত ভঙ্গ ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের নীতিমালা লঙ্ঘনের দায়ে পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ-কে ২ কোটি রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শৃঙ্খলা কমিটির কঠোর অবস্থানের মুখে তিনি ইতোমধ্যেই নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং তার সোশ্যাল মিডিয়া উপদেষ্টাকে বরখাস্ত করেছেন।

পিসিবি জানিয়েছে, সংশ্লিষ্ট ওই উপদেষ্টাকে বোর্ডভুক্ত কোনও খেলোয়াড়ের সঙ্গে ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে স্থায়ীভাবে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

ঘটনার সূত্রপাত এইচবিএল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের জমকালো উদ্বোধনী রজনীকে কেন্দ্র করে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের উপস্থিতিতে আয়োজিত সে অনুষ্ঠানের পর নাসিম শাহ তার ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে তিনি লিখেছিলেন, লর্ডসে তাকে রানীর মতো সম্মান দেয়া হচ্ছে কেনো? মুহূর্তেই এ পোস্টটি ভাইরাল হয়ে পড়ে এবং রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে তীব্র বিতর্কের জন্ম দেয়। যদিও দ্রুতই পোস্টটি মুছে ফেলে নাসিম দাবি করেন যে তার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিলো, তবে পিসিবির তদন্তে সে দাবি গ্রহণযোগ্য হয়নি।

বোর্ড থেকে পাঠানো কারণ দর্শানোর নোটিশে বলা হয়, এ কর্মকাণ্ড মিডিয়া পলিসি ও কেন্দ্রীয় চুক্তির স্পষ্ট লঙ্ঘন। শৃঙ্খলা কমিটির মতে, নাসিম শাহ পেশাদারিত্ব ও ক্রিকেটীয় আচরণবিধি রক্ষায় ব্যর্থ হয়েছেন।

পিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, খেলোয়াড়দের আচরণ ও পেশাদার মান বজায় রাখতে বোর্ড কোনও ধরনের ছাড় দেবে না।

এদিকে চলমান আসরে মাঠের পারফরম্যান্সেও খুব একটা ছন্দে নে নাসিম। পেশোয়ার জালমির বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৫১ রান দিয়ে কোনও উইকেট পাননি তিনি। দেশের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ১৫২ উইকেট নেয়া এ পেসারের জন্য এমন বড় অঙ্কের জরিমানা ক্যারিয়ারে একটি বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, এ ঘটনা তরুণ ক্রিকেটারদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকার একটি বড় বার্তা হয়ে থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ