শর্ত মেনে নিয়েছে আইসিসি, ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
পাকিস্তান তার আগের বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভি জানিয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দেশনায়েকের সঙ্গে টেলিফোন আলাপ এবং বিসিবির চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুলের অনুরোধের পর পাকিস্তান তাদেন সিদ্ধান্ত পরিবর্তন করেছে।