Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩০, ১১ মার্চ ২০২৬

নাহিদ রানার আগুনে বোলিং, তামিমের ঝড়ো ফিফটি

মিরপুরে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ

মিরপুরে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

মিরপুরে দাপুটে পারফরম্যান্সে পাকিস্তানকে সহজেই হারিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলেন তরুণ পেসার নাহিদ রানা। তার বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। পরে ব্যাট হাতে ঝড় তুলে ম্যাচ সহজ করে দেন ওপেনার তানজিদ হাসান তামিম। ফলে বড় ব্যবধানে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ।

বুধবার (১১ মার্চ) ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের সামনে অসহায় দেখায় পাকিস্তানের ব্যাটারদের।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। শেষ পর্যন্ত ৩০ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে মাত্র ১১৪ রান। যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ। এছাড়া শাহিবজাদা ফারহান ২৭ এবং সাদাকাত আলি ১৮ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদ রানা ছিলেন সবচেয়ে সফল। তিনি ২৪ রান খরচায় একাই শিকার করেন ৫টি উইকেট।

জবাবে ১১৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান মাত্র ৪ রান করে আউট হলে ২৭ রানে ভাঙে উদ্বোধনী জুটি। তবে অন্যপ্রান্তে ঝড় তুলতে থাকেন তানজিদ হাসান তামিম।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৩২ বলেই ফিফটি পূর্ণ করেন এ তরুণ ওপেনার। শেষ পর্যন্ত ৪২ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল একাধিক চার ও ছক্কার মার।

অন্যদিকে ৩৩ বলে ২৭ রান করে দলকে জয়ের পথে এগিয়ে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ফলে মাত্র ১৫ ওভার ১ বলেই ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ২০৯ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় তুলে নেয় টাইগাররা। এ জয়ের মাধ্যমে সিরিজেও এগিয়ে গেল স্বাগতিক দল।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী