Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৩:০১, ৮ জুলাই ২০২৫

নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা

নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ায় তাদের ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া।

সোমবার (৭ জুলাই) রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এর আগে ২০২৪ সালের অক্টোবরে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরপরই নারী ফুটবলারদের ১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেন উপদেষ্টা। মাত্র এক সপ্তাহের মধ্যেই জাতীয় ক্রীড়া পরিষদ সেই অর্থ প্রদান করেছে।

এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করার পর এবারও তার পক্ষ থেকে দ্রুত প্রতিক্রিয়া আসলো—অর্ধ কোটি টাকার আর্থিক বোনাস ঘোষণা। যদিও রোববার রাতে বাফুফে কর্তৃপক্ষ হাতিরঝিলে নারী দলকে সংবর্ধনা দিলেও আর্থিক পুরস্কারের কোনও ঘোষণা করেনি। এছাড়া সাফ চ্যাম্পিয়ন হওয়ার সময় ঘোষিত দেড় কোটি টাকার প্রণোদনা এখনো খেলোয়াড়দের হাতে যায়নি।

যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের ক্রীড়া অঙ্গনে সাফল্যের ক্ষেত্রে তিনি সরাসরি খেলোয়াড়দের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা করে আসছেন। তার পদক্ষেপে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের এশিয়া কাপ জয়, অনূর্ধ্ব-২১ হকি দলের বিশ্বকাপ নিশ্চিতকরণ, নারী ও পুরুষ দলভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপসহ একাধিক ক্ষেত্রে ক্রীড়াবিদরা প্রণোদনা পেয়েছে।

সবার দেশ/এফএস 
 

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ