Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫২, ২৪ জুলাই ২০২৫

আপডেট: ০০:৫২, ২৪ জুলাই ২০২৫

ঢাকায় এসিসি সভায় ভার্চুয়ালি যোগ দিচ্ছে ভারত

ঢাকায় এসিসি সভায় ভার্চুয়ালি যোগ দিচ্ছে ভারত
ছবি: সংগৃহীত

দীর্ঘ নাটকীয়তার পর ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি অংশ নিতে রাজি হয়েছে ভারত। বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। 

একই সঙ্গে এ সভায় সরাসরি অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধি।

বুধবার (২৩ জুলাই) ঢাকায় পৌঁছেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এবং এসিসির বর্তমান সভাপতি মহসিন নাকভি। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ঢাকায় আসার পর নাকভি একাধিক বৈঠক করেন এবং ক্রীড়া উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করেন।

ঢাকায় এজিএম আয়োজন নিয়ে আগে থেকেই আপত্তি ছিল বিসিসিআইয়ের। তারা সভার ভেন্যু অন্যত্র সরানোর দাবিও তোলে। এসিসি সভাপতির পক্ষ থেকে সে দাবি গ্রহণ না করায় ভারত শুরুতে সভায় অংশ না নেয়ার ঘোষণা দেয়। তবে শেষ পর্যন্ত অবস্থান বদলে ভার্চুয়ালি অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় তারা।

সবকিছু ঠিক থাকলে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হবে এ বছরের এসিসি বার্ষিক সাধারণ সভা।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ