ভারতের চাপে আইসিসির অযৌক্তিক শর্ত মানবে না বাংলাদেশ
যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভারতের চাপের মুখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি বাংলাদেশকে অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, তা বাংলাদেশ মানবে না। তিনি মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।