Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৩, ১৪ অক্টোবর ২০২৬

ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত

ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার জঙ্গি নেতাকর্মীকে শনাক্ত করার দাবি করেছে বাংলাফ্যাক্ট। ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণ করে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শনাক্ত ব্যক্তিরা হলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, জ্যাকসন হাইটস আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর কায়সার, যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী এবং নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের দফতর সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা মেহরাজ ফাহমি।

বাংলাফ্যাক্টের তথ্য অনুযায়ী, তারা যুক্তরাষ্ট্রে বসবাসরত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোনও আনুষ্ঠানিক অভিযোগ বা আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য নেই।

সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনাটি ঘটে। বিমানবন্দর থেকে হুইলচেয়ারে করে বের হওয়ার সময় কয়েকজন ব্যক্তি তার দিকে এগিয়ে গিয়ে উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন। এ সময় তারা তাকে উদ্দেশ করে ‘হোয়াই ইউ কাম হেয়ার’সহ বিভিন্ন মন্তব্য করেন।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা শুরু হয়। ভিডিওতে কয়েকজনকে ড. ইউনূসের পথরোধ করে চিৎকার-চেঁচামেচি ও স্লোগান দিতে দেখা যায়। পরে তার সফরসঙ্গীরা হুইলচেয়ার ঘুরিয়ে তাকে দ্রুত টার্মিনালের ভেতরের নিরাপদ স্থানে নিয়ে যান।

এর আগে ড. ইউনূসের সফরসঙ্গী ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ জানিয়েছিলেন, এ ঘটনায় ড. ইউনূসের কোনও ক্ষতি হয়নি এবং তিনি ভালো আছেন।

বিমানবন্দরে এ ঘটনার পর ড. ইউনূসকে হেনস্তা ও তার বিরুদ্ধে হয়রানির নিন্দা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের ১২ উপদেষ্টা। তারা অনলাইনে অপপ্রচার, ব্যক্তিগত হুমকি ও হয়রানি বন্ধের আহ্বান জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব