Sobar Desh | সবার দেশ যশোর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৫, ৮ মার্চ ২০২৫

শেওলা কাটার মেশিন আবিষ্কার করলেন প্রদীপ

শেওলা কাটার মেশিন আবিষ্কার করলেন প্রদীপ
ছবি: সবার দেশ

তিনি অন্ধকারে প্রদীপ ঠিকই জ্বেলেছেন। নিজের নামের প্রতিও বিশ্বাস রেখেছেন প্রদীপ বিশ্বাস। পেশায় একজন ওয়ার্কশপ মিস্ত্রি। লেখাপড়ায় সপ্তম শ্রেণির গন্ডি পার হতে পারেননি। নিজস্ব বুদ্ধিমত্তায় শেওলা- কচুরিপনা কাটা মেশিন তৈরি করে দেশজুড়ে হইচই ফেলে দিয়েছেন ইতোমধ্যে। 

ঘন-লম্বাকৃতির শেওলা-কচুরিপনা কেটে দুই দিকে ফেলছে। ফাঁকা হয়ে যাওয়া কচুরিপনার ভিতর দিয়ে বয়ে চলেছ ডিঙ্গি নৌকা। ডিঙ্গি নৌকার ওপর বিশেষ কায়দায় ইঞ্জিনসহ অন্যান্য উপকরণ বসিয়ে মেশিনটি তৈরি করা হয়েছে । 

মেশিনের আবিষ্কারক প্রদীপ বিশ্বাস যশোরের মণিরামপুর উপজেলার কুচলিয়া গ্রামের মৃত. প্রভাত চন্দ্র বিশ্বাসের ছেলে। 

প্রদীপ বিশ্বাস জানান, সুন্দলী বাজারে তার কুচলিয়া পিকেবি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। দুই বছর আগে ২২ হর্স-পাওয়ারের ইঞ্জিন, এঙ্গেল, পাত, কাঠ,চেইন, পেনিয়াম, গিয়ারবক্স, প্লেনসিড ও ১৯টি বিচালি কাটা ছুরি দিয়ে মেশিন বানালেও ঘন শেওলা কাটতে গেলেই মেশিন বন্ধ হয়ে যায়। এরপর ডিঙ্গি নৌকা চালাতে ১১ হর্সপাওয়ার ও শেওলা কাটতে ২২ হর্সপাওয়ারের পৃথক দুইটি ইঞ্জিনহ ৯টি ছুরি পাতের মধ্যে বিশেষ কায়দায় সেট করে মেশিনটি বানানো হয়। প্রায় তিন লাখ টাকা ব্যয়ে মাস খানেক কাজ করে তৈরিকৃত মেশিন শেওলা-কচুরিপনা কাটার উপযোগী হয়। স্থানীয়  বিল বোকড়ে ঘের মালিকরা মেশিন ভাড়া করে মাছের ঘেরের শেওলা-কচুরিপনা কেটে নিচ্ছে। 

প্রদীপ বিশ্বাস আরও জানান, ভবদহের প্রভাবে এ অঞ্চলের নদী-খালগুলোতে পলি জমায় নাব্যতা হারিয়ে ফেলায় খাল-বিল ও নদীতে প্রচুর শেওলা জন্মেছে। যা সারা বছরই থাকে। এতে করে খাল-বিল ও নদীতে যাওয়া কঠিন হয়ে পড়ে। মূলত এ শেওলা থেকে পরিত্রানের উপায় বের করার চিন্তার মধ্যে দিয়ে তিনি মেশিন আবিষ্কারে নেমে পড়েন। 

কেটে ফেলা কুচি কুচি শেওলা-কচুরিপনা দিয়ে জৈব সার তৈরি সম্ভব বলে তিনি মনে করেন। তার তৈরীকৃত মেশিন গোপালগঞ্জ পাউবো (পানি উন্নয়ন বোর্ড) কিনে নিয়েছে। সরকারি-বেসরকারি পর্যায় পৃষ্ঠপোষকতা পেলে এ ধরনের উন্নত মানের মেশিন তৈরি সম্ভব।

স্থানীয় ঘের মালিক আদিত্য মন্ডল জানান, শেওলার কারনে ঘের হতে মাছ ধরা না যাওয়ায় মেশিনটি ভাড়া নিয়ে শেওলা কাটা হচ্ছে। এতে তারা অনেকটা উপকৃত হচ্ছেন। ভবিষ্যতে এ ধরণের মেশিন আরও কয়েকটা তৈরি করা হলে ঘেরের শেওলা-কচুরিপনা নিয়ে তাদের দুশ্চিন্তা করতে হবে না। 

সবার দেশ/এনএন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!