Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪২, ১৫ অক্টোবর ২০২৬

বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়তে নোটিশ; মুম্বাইয়ে নির্বাচন কমিশনবিরোধী বিক্ষোভে অংশ নেয়ার পর পদক্ষেপ।

বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে নির্বাচন কমিশনবিরোধী বিক্ষোভে অংশ নেয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নোটিশ দিয়েছে মুম্বাই পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ইমরান খান ভারতের স্থায়ী নাগরিক নন; তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তার কাছে ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড রয়েছে। রাজনৈতিক বিক্ষোভে অংশ নেয়ার ঘটনায় অভিবাসন আইনের আওতায় তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে অংশ নেন ইমরান খান। এ সময় তার সঙ্গে ছিলেন অভিনেত্রী লেখা ওয়াশিংটন ও তার মামাতো বোন জেন মেরি খান। বিক্ষোভ চলাকালে পুলিশ তাদের তিনজনকে আটক করে; পরে ছেড়ে দেয়া হয়।

ইমরান খান বলিউড অভিনেতা আমির খানের ভাগ্নে হিসেবে পরিচিত।

সূত্র: এনডিটিভি

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা