Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫০, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

অনলাইনে রিটার্ন সংশোধনের সুবিধা দিলো এনবিআর

অনলাইনে মূল আয়কর রিটার্ন দাখিলের পর ভুল-ত্রুটির কারণে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে চান, তাদের জন্য অনলাইনে etaxnbr.gov.bd/ ওয়েবসাইট ব্যবহার করে ঘরে বসে সহজে সংশোধিত আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা চালু করেছে এনবিআর।

অনলাইনে রিটার্ন সংশোধনের সুবিধা দিলো এনবিআর
.

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের পর করদাতাদের তথ্যে কোনো ভুল-ত্রুটি থাকলে তা অনলাইনেই সংশোধন করার সুযোগ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আয়কর আইন ২০২৩ এর ১৮০(১) ধারা মোতাবেক মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ১৮০(২) ধারায় সংশোধিত রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা।

যেসব করদাতা অনলাইনে মূল আয়কর রিটার্ন দাখিলের পর ভুল-ত্রুটির কারণে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে চান, তাদের জন্য অনলাইনে etaxnbr.gov.bd/ ওয়েবসাইট ব্যবহার করে ঘরে বসে সহজে সংশোধিত আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা চালু করেছে এনবিআর।

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন বলেন, যারা আয়কর রিটার্ন সংশোধন অপশন ব্যবহারের জন্য অনলাইনে প্রবেশ করবেন তাদের অবশ্যই সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে।

এনবিআররের জনসংযোগ দফতর আরও জানায়, ২০২৪-২০২৫ করবর্ষে অনলাইনে etaxnbr.gov.bd/ ওয়েবসাইট ব্যবহার করে সহজে ঘরে বসে আয়কর রিটার্ন দাখিলে করদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এরই মধ্যে এ বছর নির্ধারিত সময়সীমার মধ্যে ১৪ লাখ ৩২ হাজার করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন এবং ১৮ লাখ ৭৫ হাজার করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

এনবিআর জানায়, আয়কর দিবস পরবর্তী সময়েও বছরব্যাপী অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুবিধা এরই মধ্যে চালু করেছে এনবিআর। এ সুবিধা ব্যবহার করে করদাতারা প্রতিদিনই অনলাইন রিটার্ন দাখিল করছেন।

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা