Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৬, ৩০ ডিসেম্বর ২০২৪

বিএফআইইউ-এর মহাব্যবস্থাপক বরাবর দুদকের চিঠি

এস আলমের ৮ বন্ধ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ 

এস আলমের ৮ বন্ধ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ 
ফাইল ছবি

সদ্য বন্ধ ঘোষিত এস আলম গ্রুপের আটটি প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৩০ ডিসেম্বর) দুদক বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর মহাব্যবস্থাপক বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, এস আলম গ্রুপের এ আটটি প্রতিষ্ঠান বিভিন্ন ব্যাংকে যে হিসাবগুলো পরিচালনা করছে, তাতে যে কোনও সময় অর্থ স্থানান্তর হতে পারে। তাই, এসব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ (ফ্রিজ) করার জন্য বিএফআইইউকে নির্দেশ দেয়া হয়েছে।

এস আলম গ্রুপের আটটি প্রতিষ্ঠান, যেগুলোর মধ্যে রয়েছে চিনি প্রক্রিয়াজাত কারখানা এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, ইস্পাতের পাত প্রক্রিয়াজাত কারখানা এস আলম কোল্ড রোল্ড স্টিলস, ঢেউটিনসহ ইস্পাতপণ্য তৈরির এস আলম স্টিল, এবং ব্যাগ তৈরির কারখানা এস আলম ব্যাগ লিমিটেড। কারখানাগুলো ২৪ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে রয়েছে।

এর আগে, ১৯ ডিসেম্বর, আদালত এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের ১২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেয়, যেখানে ২২ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ১৯০ টাকা রয়েছে। এ হিসাবগুলোর মাধ্যমে কোনো টাকা তোলা যাবে না, তবে নতুন টাকা জমা করা যাবে।

সবার দেশ/এ্রওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা