Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৪, ২২ জানুয়ারি ২০২৬

পাঁচ ব্যাংকের আমানতকারীদের স্বস্তি, মিলবে মুনাফা

পাঁচ ব্যাংকের আমানতকারীদের স্বস্তি, মিলবে মুনাফা
ফাইল ছবি

আগের সিদ্ধান্ত থেকে সরে এসে পাঁচটি সংকটে থাকা ব্যাংকের আমানতকারীদের জন্য স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের ব্যক্তিগত মেয়াদি ও স্কিমভিত্তিক আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালে জমা রাখা অর্থের ওপর বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা পাবেন।

এর আগে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিয়েছিল, উক্ত দুই বছরের জন্য আমানতের মুনাফা ‘হেয়ারকাট’ করা হবে, অর্থাৎ আমানতকারীরা কোনওে মুনাফা পাবেন না। তবে বুধবার (২১ জানুয়ারি) সে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট।

যে পাঁচটি ব্যাংকের ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য, সেগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।

এ পাঁচটি ব্যাংক একীভূত করে ইতোমধ্যে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে একটি নতুন ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে পৃথক ব্যাংকগুলো বিলুপ্ত হয়ে যাবে এবং তাদের সব সম্পদ, দায় ও জনবল নতুন ব্যাংকের অধীনে চলে আসবে।

বাংলাদেশ ব্যাংকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, আমানতকারীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে এবং একই সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আগের সিদ্ধান্ত সংশোধন করা হয়েছে।

এর আগে নির্দেশনায় বলা হয়েছিল, ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের জন্য কোনও ধরনের আমানতের ওপর মুনাফা দেয়া হবে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ সময়কালে ব্যক্তিগত বা অপ্রাতিষ্ঠানিক মেয়াদি আমানত এবং স্কিমভিত্তিক আমানতের ক্ষেত্রে ব্যাংক রেট অনুযায়ী বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা দিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখকে ভিত্তি ধরে সংশ্লিষ্ট সব আমানতের স্থিতি নতুন করে হিসাব করতে হবে। পুনঃহিসাবায়নের ফলে যে আর্থিক প্রভাব পড়বে, তার বিস্তারিত উল্লেখ করে একটি সমন্বয় বিবরণীসহ সংশোধিত আমানত ও মুনাফার তথ্য তিন কার্যদিবসের মধ্যে ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টে জমা দিতে হবে।

এছাড়া মাসিক বা নির্দিষ্ট সময় অন্তর মুনাফাভিত্তিক আমানতের ক্ষেত্রে যদি ২০২৪ ও ২০২৫ সালে ব্যাংক রেটের চেয়ে বেশি মুনাফা আগেই প্রদান করা হয়ে থাকে, তাহলে সে অতিরিক্ত অর্থ ভবিষ্যতে প্রদেয় মুনাফার সঙ্গে কিস্তি আকারে সমন্বয় করতে হবে। এক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ নির্ধারিত পরিশোধসূচি অনুসরণ করার নির্দেশ দেয়া হয়েছে।

তবে ব্যক্তিগত মেয়াদি ও স্কিমভিত্তিক আমানত ছাড়া অন্যান্য সব ধরনের আমানতের ক্ষেত্রে আগের সিদ্ধান্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলছে, আমানত ও মুনাফা পুনঃহিসাবায়ন সংক্রান্ত এ নির্দেশনা রেজল্যুশন স্কিম–২০২৫ এবং সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আর্থিক কাঠামো গঠনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

রেজল্যুশন স্কিম অনুযায়ী, একীভূত নতুন ব্যাংকটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। সরকার ইতোমধ্যে পরিশোধিত মূলধন হিসেবে ২০ হাজার কোটি টাকা সরবরাহ করেছে, যা ‘ক’ শ্রেণির শেয়ার হিসেবে গণ্য হবে।

পাঁচটি ব্যাংকের আমানতকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্থায়ী আমানতের একটি অংশ থেকে সাড়ে সাত হাজার কোটি টাকা শেয়ারে রূপান্তর করা হবে, যা ‘খ’ শ্রেণির শেয়ার হিসেবে বিবেচিত হবে। এছাড়া অন্যান্য প্রাতিষ্ঠানিক আমানতকারীদের স্থায়ী আমানতের অংশ থেকে আরও সাড়ে সাত হাজার কোটি টাকা শেয়ারে রূপান্তর করা হবে, যা ‘গ’ শ্রেণির শেয়ার হিসেবে গণ্য হবে।

স্কিমে আরও বলা হয়েছে, নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় হবে ঢাকার মতিঝিলের সেনাকল্যাণ ভবনে। একীভূতকরণ কার্যকর হওয়ার পর পাঁচটি ব্যাংকের দুই লাখ টাকা পর্যন্ত আমানত যেকোনও সময় উত্তোলন করা যাবে। আর দুই লাখ টাকার বেশি আমানতের ক্ষেত্রে প্রতি তিন মাস পরপর এক লাখ টাকা উত্তোলনের সুযোগ থাকবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের মধ্যে সম্পূর্ণ অর্থ উত্তোলনের সীমা নির্ধারণ করা হয়েছে।

প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ক্ষেত্রেও একই উত্তোলন সময়সূচি প্রযোজ্য হবে। মেয়াদি ও স্থায়ী আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ বা ঋণসুবিধা নেয়ার সুযোগ থাকবে। বিভিন্ন মেয়াদের স্থায়ী আমানত নির্ধারিত সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নবায়ন বা দীর্ঘমেয়াদে রূপান্তরিত হবে। চার বছরের বেশি মেয়াদি আমানত মেয়াদ শেষে পরিশোধযোগ্য হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তে পাঁচ ব্যাংকের লাখো আমানতকারীর মধ্যে স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ইয়ামালের জোড়া গোল,বার্সার পাঁচে পাঁচ
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ
হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পকে চ্যালেঞ্জ ইরানের
নিষিদ্ধই থাকছে আ. লীগ, প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!