Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫২, ১৪ মার্চ ২০২৬

আপডেট: ০০:৫৩, ১৪ মার্চ ২০২৬

আড়াই ঘণ্টায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত

ভ্যাপসা গরমের পর ঢাকায় শিলাবৃষ্টি

ভ্যাপসা গরমের পর ঢাকায় শিলাবৃষ্টি
ছবি: সংগৃহীত

ফাল্গুনের বিদায়বেলায় সারাদিনের ভ্যাপসা গরমের পর শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাজধানী ঢাকায় শিলাবৃষ্টিসহ বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সন্ধ্যা থেকে প্রায় আড়াই ঘণ্টায় রাজধানীতে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সন্ধ্যার পর হঠাৎ করেই বৃষ্টি শুরু হয় এবং শুরুর দিকে তা বেশ তীব্র ছিলো। পরে রাত ৯টার দিকে বৃষ্টির তীব্রতা কমে আসে। সারাদিনের গরমের পর এ বৃষ্টি নগরবাসীর মধ্যে কিছুটা স্বস্তি এনে দিলেও ঈদ সামনে রেখে খোলা জায়গায় ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য তা ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

বৃষ্টির কারণে অমর একুশে বইমেলার বেশ কয়েকটি স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। হঠাৎ বৃষ্টি শুরু হলে দর্শনার্থী ও বিক্রেতারা বইয়ের স্টলের ভেতরে আশ্রয় নেন।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির জানান, বর্ষার আগের এ সময়ে তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা বাড়লে আকাশে মেঘ তৈরি হয় এবং সেখান থেকে বৃষ্টিপাত হতে পারে। তিনি বলেন, বর্ষা শুরুর আগে এ ধরনের বৃষ্টি স্বাভাবিক ঘটনা। আগামী ১৫ থেকে ১৬ মার্চের মধ্যেও আবার এমন বৃষ্টিপাত হতে পারে বলে আভাস দিয়েছেন তিনি।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছিলো। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়।

বুলেটিনে আরও বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবেই দেশের বিভিন্ন স্থানে এ বৃষ্টিপাত হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর জেলায়, ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর একই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ফেনী জেলায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প