Sobar Desh | সবার দেশ মো. নুরুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫২, ২ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:৫৪, ২ নভেম্বর ২০২৫

টানা বৃষ্টিতে ডুবেছে ধামইরহাটের রোপা ধান, কৃষকের মাথায় হাত

টানা বৃষ্টিতে ডুবেছে ধামইরহাটের রোপা ধান, কৃষকের মাথায় হাত
ছবি: সবার দেশ

নওগাঁর ধামইরহাটে টানা কয়েক দিনের মৌসুমি বৃষ্টিতে পাকা আমন ধানসহ আলু, পেঁয়াজ, রসুন ও শীতকালীন সবজি চাষের জমি পানিতে তলিয়ে গেছে। এতে একদিকে ঘরে তোলার আগেই ধান নষ্ট হওয়ার আশঙ্কা, অন্যদিকে আগাম সবজি ও আলুচাষে ক্ষতির মুখে পড়ে হতাশায় ডুবছেন স্থানীয় কৃষকেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন অবিরাম বৃষ্টিতে ক্ষেতের গোড়ায় পানি জমে যাওয়ায় অনেক জায়গায় পাকা ধান গাছ পানির নিচে তলিয়ে গেছে। অনেকে ইতোমধ্যে ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ বৃষ্টিতে তা থমকে গেছে।

আলু চাষি দেলোয়ার হোসেন বলেন,

আগাম আলুর বীজতলায় পানি ঢুকে গেছে, অনেক জায়গায় পচে নষ্ট হচ্ছে। বীজের দাম এত বেশি, এখন আবার শুরু করা কষ্টকর হবে।

একইভাবে ক্ষতির মুখে পড়েছেন সবজি চাষিরাও। পেঁয়াজ, রসুন ও ফুলকপির চারা নষ্ট হয়ে যাওয়ায় অনেকেই নতুন করে বীজ বপনের চিন্তায় আছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ধামইরহাট উপজেলায় ২১ হাজার ১১০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো। এর মধ্যে কিছু এলাকায় অতিবৃষ্টির কারণে পানি জমে আংশিক ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন,

আমরা কৃষকদের জমি থেকে পানি নিষ্কাশনের পরামর্শ দিচ্ছি। যদি আবহাওয়া দ্রুত স্বাভাবিক হয় এবং পানি নেমে যায়, তাহলে কিছু ফসল পুনরুদ্ধারের সুযোগ রয়েছে।

তবে মাঠে জমে থাকা পানির মধ্যে পাকা ধান দেখতে গিয়ে কৃষকদের অনেকেই চোখের পানি ধরে রাখতে পারছেন না। কেউ বলছেন, ‘ধান কেটে ঘরে তুলব, নাকি পানি তুলব— কিছুই বুঝে উঠতে পারছি না।’

বৃষ্টির এ অকাল আঘাতে ধামইরহাটের কৃষক সমাজ এখন প্রার্থনা করছে— আকাশ যেন আর কেঁদে না ওঠে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী