Sobar Desh | সবার দেশ ফৌজিয়া রুবি

প্রকাশিত: ১২:২৪, ১ মে ২০২৬

শ্রমিক অধিকারের লড়াইয়ে শিল্প-সংগ্রাম

মে দিবসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন আরন্যকের

মে দিবসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন আরন্যকের
ছবি: সংগৃহীত

‘নাটক শুধু বিনোদন নয়, শ্রেণিসংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার’—এ স্লোগানকে বুকে ধারণ করে মে দিবস উপলক্ষে দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করছে দেশের অন্যতম অগ্রজ নাট্যদল আরন্যক। শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের এ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও শিল্পকলা একাডেমিতে দুই পর্বে সাজানো হয়েছে তাদের মে দিবসের আয়োজন।

​১ম পর্ব: কেন্দ্রীয় শহীদ মিনারে সকালের শুভসূচনা

​আজ ১ মে, শুক্রবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়েছে। এ পর্বে রয়েছে:

  • ​মে দিবসের গান ও আবৃত্তি: সংহতি প্রকাশের সুরে সুরে শুরু হয় সকালের কার্যক্রম।​আলোচনা সভা: বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকছেন মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফউজিয়া মোসলেম।
  • ​বাউল গান: ভাবনগর সাধুসঙ্গের শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হচ্ছে বাউল সঙ্গীত।
  • ​পথনাটক: আরন্যক নাট্যদলের বিশেষ নিবেদন মান্নান হীরার রচনা ও নির্দেশনায় পথনাটক ‘মূর্খ লোকের মূর্খ কথা’।

​২য় পর্ব: শিল্পকলা একাডেমিতে সান্ধ্যকালীন আয়োজন

​বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। সন্ধ্যা ৬:৩০ মিনিটের এ অধিবেশনে থাকছে:

  • ​মে দিবসের গান: শ্রমিক জাগরণের বিশেষ সঙ্গীত পরিবেশনা।
  • ​মঞ্চ নাটক: মে দিবস উদযাপনের অংশ হিসেবে মঞ্চস্থ হবে আরন্যকের জনপ্রিয় নাটক ‘রাঢ়াঙ’ (দর্শনীর বিনিময়ে)। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।

​মে দিবসের চেতনাকে শিল্প ও সংস্কৃতির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে প্রতি বছরের মতো এবারও আরন্যক নাট্যদল এ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। রাজধানীর সংস্কৃতিপ্রেমী দর্শকদের জন্য দিনটি উৎসবমুখর হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।

সবার দেশ

শীর্ষ সংবাদ:

নেহা বোরাকে মুক্তি দিলো দিল্লি পুলিশ
নারায়ণগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ১৫
ভারতের জেন-জি আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি
মোদি সরকারের পতন অনিবার্য: রাহুল গান্ধী
ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত
মুক্তি পেলেন মমতা ও কেজরিওয়াল
আলম আরা মিনুর কণ্ঠে ‘কৃষ্ণ কালা’
বেনাপোলে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৯
নাগরিক সেবার বেহাল, নগর পিতা ঘুমান!
দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ