Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর বিভিন্ন স্থানে তীব্র যাত্রী ভোগান্তি

সিএনজি চালকদের সড়ক অবরোধ

সিএনজি চালকদের সড়ক অবরোধ
ছবি: সবার দেশ

মিটারের মামলা ইস্যুতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সিএনজি চালকরা। সকাল থেকেই রাস্তা অবরোধ করে যান চলাচলে বাধা দিচ্ছেন তারা। সপ্তাহের প্রথম কর্মদিবসে এ অবরোধে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজ ও অফিসগামী যাত্রীরা।

রোববার সকালে রাজধানীর মোহাম্মাদপুর, রামপুরা, মিরপুর ১০, মিরপুর ১৪ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধের খবর পাওয়া যায়।

এদিন সকাল ৭টার দিকে মিরপুর ১৪ নম্বর মোড়ে জড়ো হতে দেখা যায় সিএনজি চালকদের। পরে সেখানে তারা অবরোধ করেন। মিরপুর ১০ নম্বর গোলচত্বরও অবরোধ করেছেন তারা।  

সকাল সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড় অবরোধ করেন সিএনজি চালকরা।

এতে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। আন্দোলনকারীরা বলছেন, সরকার নতুন যে নিয়ম করেছে তার প্রতিবাদে এ আন্দোলন। তবে ঘটনাস্থলে কোন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

চালকরা নতুন নিয়ম বাতিল, ভাড়া বৃদ্ধি ও পুলিশের হয়রানি বন্ধসহ একাধিক দাবি জানাচ্ছেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা