Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৪, ১০ মার্চ ২০২৫

বনানীতে লরির ধাক্কায় ২ পোশাকশ্রমিক নিহত, সড়ক অবরোধ

বনানীতে লরির ধাক্কায় ২ পোশাকশ্রমিক নিহত, সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় গাড়ির ধাক্কায় ২ পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তার সহকর্মীরা। এতে বনানী, মহাখালী, গুলশান ও তার পাশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত একজনের নাম মিনারা আক্তার অপরজনের পরিচয় জানা যায়নি।

এ দুর্ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্টসকর্মীরা দুইপাশের সড়ক বন্ধ করে দিয়েছেন। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন তারা।

এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। হেঁটেই তারা কর্মস্থল আর গন্তব্যের দিকে রওনা করেছেন।

বেসরকারি চাকরিজীবী মুস্তাফিজুর রহমান বলেন, খিলক্ষেত এলাকা থেকে বাসে ফার্মগেটের দিকে যাচ্ছিলাম। সকাল সাতটার দিকে বনানীতে যানজটে আটকা পড়ি। বাস না চলায় নেমে একঘণ্টার বেশি সময় হেঁটে তিনি কর্মস্থলে পৌঁছান।

বিমানবন্দর সড়ক বন্ধ করে দেয়ায় বনানী-কাকলী ক্রসিং ও মহাখালীর আমতলী ক্রসিং হয়ে গাড়িগুলোকে ঘুরিয়ে দিচ্ছে পুলিশ।

সবার দেশ/এনএন

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা