Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪০, ১৬ মার্চ ২০২৫

রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ

রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ
ফাইল ছবি

পাইপলাইন স্থানান্তরকাজের জন্য আজ রোববার (১৬ মার্চ) রাজধানীর কিছু এলাকায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

শনিবার (১৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

যেসব এলাকায় গ্যাস থাকবে না:
তিতাস গ্যাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কামারপাড়া ব্রিজসংলগ্ন এলাকা থেকে বলাকা ভবন পর্যন্ত। এ সময় এসব এলাকার সব শ্রেণির গ্রাহক গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত হবেন।

স্বল্প চাপ থাকতে পারে যেসব এলাকায়:
এছাড়া, উত্তরার সব সেক্টর, উত্তরখান, দক্ষিণখান ও আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে।

কেন বন্ধ থাকছে গ্যাস?
ঢাকা মাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অধীন এমআরটি লাইন-১-এর ভূগর্ভস্থ স্টেশনের (বিমানবন্দর ও খিলক্ষেত) অ্যালাইনমেন্ট থেকে পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল