Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৬, ১৮ মার্চ ২০২৫

নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
ছবি: সবার দেশ

রাজধানীর পল্লবীতে এক নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী ওই নারী একটি জাতীয় দৈনিকের সাংবাদিক বলে জানা গেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি জানান, ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করার পরই বিষয়টি আমলে নিয়ে দ্রুত তদন্ত শুরু করা হয়। অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

ওসি আরও জানান, ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এ ঘটনায় সাংবাদিক মহলসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা