Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৬, ১২ মার্চ ২০২৫

আপডেট: ১৬:২৭, ১২ মার্চ ২০২৫

ধর্ষণচেষ্টায় খুন হন ভিপি সাইফুর: পুলিশ

ধর্ষণচেষ্টায় খুন হন ভিপি সাইফুর: পুলিশ
ফাইল ছবি

আশ্রয়প্রার্থী তরুণীকে শ্লীলতাহানি করায় রাজধানীর হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভুঁইয়াকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পুলিশ জানায়, ওই দম্পতির দুজনেরই বয়স ২৫–এর কম। তাদের অসহায়ত্ব দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। দুজনকে চাকরি দেয়ার কথা বলে নিয়ে যান উত্তরখানে তার ভাড়া বাসায়।

ওই বাড়িতেই থাকতেন তারা। স্বামীকে নানা অজুহাতে বাইরে পাঠিয়ে তার স্ত্রীর স্পর্শকাতর জায়গায় হাত দিতেন সাইফুর রহমান। গত সোমবার রাতে তরুণীকে ধর্ষণের চেষ্টা করলে তার স্বামী প্রতিবাদ করেন, দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সাইফুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান দম্পতি।

গতকাল মঙ্গলবার (১১ মার্চ) ফরিদপুর রেলস্টেশন এলাকা থেকে দম্পতিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত দম্পতি হলেন—মো. নাজিম হোসেন (২১) ও রুপা বেগম ওরফে জান্নাতি (২৩)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি চাবির রিং ও একটি ব্যাংকের ভিসা কার্ড উদ্ধার করা হয়। এর আগে নিহতের ফ্ল্যাট থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বটি, একটি চাকু ও রক্তমাখা জামা–কাপড় এবং বিছানার চাদর উদ্ধার করা হয়।

বুধবার (১২ মার্চ) দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া উত্তরখান থানার পুরানপাড়া বাতান এলাকার একটি ছয়তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে খুন হন। গত সোমবার রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে এ ঘটনা ঘটে। নিহতের ছোট ভাই মোহাম্মদ লুৎফর রহমান ভূঁইয়া বাদী হয়ে উত্তরখান থানায় গত ১১ মার্চ হত্যা মামলা করেন।

মামলার এজাহারে সাইফুরের ভাই উল্লেখ করেন, সাইফুর উত্তরখানের পুরানপাড়া বাতান এলাকায় স্ত্রীর পৈতৃক আড়াই শতক সম্পত্তিতে বাড়ি নির্মাণাধীন থাকায় ৩–৪ মাস ধরে কাছেই একটি ভাড়া বাসায় থাকছিলেন।

গ্রেফতারকৃ দম্পতিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে উত্তরার ডিসি মহিদুল ইসলাম জানান, এ ঘটনার দু–তিন দিন আগে কমলাপুর রেলস্টেশনে সাইফুর রহমান ভূঁইয়ার সঙ্গে গ্রেফতারকৃত মো. নাজিম হোসেন ও রুপা বেগম ওরফে জান্নাতি দম্পতির পরিচয় হয়। সাইফুর দম্পতিকে তার ফ্ল্যাটে নিয়ে আসেন। একপর্যায়ে সাইফুর রহমান রুপাকে ফ্ল্যাটে রেখে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন শুরু করেন। হত্যাকাণ্ডের রাতে এক ঘরেই ছিলেন সাইফুর রহমান এবং ওই দম্পতি। নাজিম ঘুমিয়ে পড়লে সাইফুর রহমান রুপাকে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে নাজিমের ঘুম ভেঙে যায়। তিনি রান্নাঘর থেকে বটি এনে সাইফুর রহমানকে উপর্যুপরি কোপাতে থাকেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই সাইফুরের মৃত্যু হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দম্পতি হত্যার কথা স্বীকার করেছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাকা-দাম্মাম-রিয়াদ ফ্লাইট ফের স্থগিত
সৌদিতে দণ্ডিত আরও ২০ বাংলাদেশি, সাজার তথ্য চাইলো কনস্যুলেট
জাপানের ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা বাংলাদেশে
রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও স্থাপনা নির্মাণ
দিল্লিতে ৭০০ মুসলিম পরিবার উচ্ছেদের উদ্যোগ, মসজিদেও নোটিশ
জুলাই স্বীকার, ক্ষমা চাইলেই আ.লীগের রাজনীতি: তথ্যমন্ত্রী
রেকর্ডের ম্যাচে ইংল্যান্ডকে হারালো শ্রীলঙ্কা
সিসিইউতে সংকটাপন্ন মঈন খান, দেখতে গেলেন রিজভী
ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি দেশে ফিরলেন
ভারতে তিন খ্রিষ্টান পরিবারকে পূজা পালনে বাধ্য করার অভিযোগ
সাইবার হামলার শঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
বিকিনি পরতে অস্বস্তি হয়: রাশমিকা
সাজেকে গোলাগুলি, নিরাপদে ফিরলেন পর্যটকরা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী শনাক্ত
৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ, শুরু বায়তুল মোকাররমে
ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে, অভিজ্ঞতা কম: মনি
পণ্যবাহী গাড়ি আটকে লুট-চাঁদাবাজি, ছাত্রদলের ৮ জনকে শোকজ
রাশিয়ার এসইউ-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত