Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১১, ১৩ জুলাই ২০২৫

আতঙ্কে পথচারীরা

পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) রাত ৯টা ৫৫ মিনিটে কার্যালয়ের সামনের সড়কে এ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত শুরু হয়েছে।

বিএনপির নির্বাহী সদস্য ও দফতরের দায়িত্বপ্রাপ্ত আব্দুস সাত্তার পাটোয়ারী জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

প্রাথমিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। তবে বিস্ফোরণের শব্দে স্থানীয় দোকানপাট ও পরিবহন যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পথচারীরা দিকবিদিক ছোটাছুটি শুরু করেন। মুহূর্তেই এলাকা কিছু সময়ের জন্য জনশূন্য হয়ে পড়ে।

বিস্ফোরণের উদ্দেশ্য ও দায়ীদের সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করার কথা জানিয়েছে।

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের এলাকা রাজনৈতিকভাবে স্পর্শকাতর হিসেবে বিবেচিত, যেখানে অতীতে একাধিক সহিংস ঘটনা ঘটেছে। ফলে এ বিস্ফোরণ নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার