Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১০, ২০ মে ২০২৫

আপডেট: ০০:১১, ২০ মে ২০২৫

ভাইরাল ভিডিওতে বর্বরতা দেখলো নেটিজেনরা

রাজধানীতে বিএনপি কর্মীর রগ কাটলো যুবদল

রাজধানীতে বিএনপি কর্মীর রগ কাটলো যুবদল
ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান থানাধীন সেন্ট্রাল রোডে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে এক বিএনপি কর্মীকে গুরুতর আহত করেছে যুবদল নেতারা। রোববার (১৮ মে) রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। 

হামলার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আহত ব্যক্তি ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সাইফ হোসেন মুন্না (৩০)। বর্তমানে তিনি জাতীয় অর্থপেডিক্স ও পুনর্বাসন ইন্সটিটিউটে (পঙ্গু হাসপাতাল) আইসিইউতে চিকিৎসাধীন।

চিকিৎসকদের ভাষ্য, চাপাতির আঘাতে মুন্নার হাত ও পায়ের বেশিরভাগ রগ কেটে গেছে, ফলে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

ভিডিও ফুটেজে ধরা পড়ে হামলার পুরো ঘটনা

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সেন্ট্রাল রোডের পানির পাম্পের সামনে মুন্না ও যুবদল কর্মী কালা মামুন দাঁড়িয়ে ছিলেন।

হঠাৎ একটি মোটরসাইকেলে দুইজন ব্যক্তি এসে পৌঁছায়। সঙ্গে সঙ্গে কালা মামুন মুন্নাকে ধরে রাস্তায় ফেলে দেয়। এরপর মোটরসাইকেলের পেছনে থাকা যুবদল নেতা রানা চাপাতি হাতে নেমে আসে এবং মুন্নার ওপর কোপাতে শুরু করে।

চালক ছিলেন এমসি শুভ, যিনি কলাবাগান থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক। হেলমেট পরা ও কালো পাঞ্জাবি পরিহিত শুভও মুন্নাকে বারবার চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন।

চারপাশে চলতে থাকা যানবাহনের ভেতরেও কেউ এগিয়ে আসেনি সাহায্যের জন্য। ঘটনার পর হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অপর দুই সহযোগী কালা মামুন ও মোবারক হেঁটে স্থান ত্যাগ করে।

তিন হাসপাতালে দৌড়, শেষে পঙ্গুতে ভর্তি

স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় মুন্নাকে উদ্ধার করে প্রথমে সেন্ট্রাল হসপিটালে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে রাতেই তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

মামলা হয়নি, তবে তদন্ত চলছে

নিউমার্কেট থানার ওসি মাহফুজ জানান, হামলার স্থানটি নিউমার্কেট থানাধীন হওয়ায় ভিকটিমের পরিবারকে মামলা করতে বলা হয়েছে। তবে সোমবার রাত পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। হামলাকারীদের শনাক্তে ভিডিও ফুটেজ বিশ্লেষণ চলছে বলে জানান তিনি।

দলীয় কোন্দল, নাকি ভয়ঙ্কর রাজনৈতিক সহিংসতা?

রাজনৈতিক পরিচয়ের মধ্যে এ ধরনের সহিংসতার ঘটনা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের রক্তাক্ত বহিঃপ্রকাশ বলেই মনে করছেন বিশ্লেষকরা। যুবদলের নেতাকর্মীরাই নিজের দলের একজন কর্মীকে এভাবে রাস্তায় ফেলে চাপাতি দিয়ে কোপাবে—এটি নজিরবিহীন ও গভীর উদ্বেগজনক।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা