Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৩, ১৭ জুলাই ২০২৫

হাতিরঝিল বাস-নৌপথে র‌্যাপিড পাস চালু ২০ জুলাই থেকে

হাতিরঝিল বাস-নৌপথে র‌্যাপিড পাস চালু ২০ জুলাই থেকে
ছবি: সংগৃহীত

হাতিরঝিলের চক্রাকার বাস ও ওয়াটার ট্যাক্সিতে এবার চালু হচ্ছে আধুনিক ই-টিকিটিং সিস্টেম ‘র‌্যাপিড পাস’। আগামী ২০ জুলাই থেকে এ স্মার্ট কার্ডভিত্তিক টিকিটিং পদ্ধতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হচ্ছে। এরইমধ্যে গত ১৪ জুলাই থেকে সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালানো হয়েছে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাস সার্ভিস চালুর দিন থেকেই এটি এফডিসি পর্যন্ত ঘুরে আবার হাতিরঝিলে ফিরে আসবে। ফলে মেট্রোরেল থেকে নামা যাত্রীরা কারওয়ান বাজার হয়ে সরাসরি হাতিরঝিল চক্রাকার বাস ও ওয়াটার ট্যাক্সিতে একই র‌্যাপিড পাস ব্যবহার করে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।

র‌্যাপিড পাস ব্যবহারের সুবিধার্থে বাসের জন্য চারটি এবং ওয়াটার ট্যাক্সির জন্য দুটি ঘাটে নির্ধারিতভাবে এ ব্যবস্থা চালু করা হচ্ছে।

এ উদ্যোগের মাধ্যমে নগরবাসী পাবেন আরও সুসংহত ও স্মার্ট পরিবহন অভিজ্ঞতা—যেখানে এক কার্ডেই চলবে ট্রেন, বাস ও নৌপথ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা