Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৮, ৭ সেপ্টেম্বর ২০২৫

ঢাকায় ঝটিকা মিছিলের মূল হোতা মহিলা আওয়ামী লীগ নেত্রী আটক

ঢাকায় ঝটিকা মিছিলের মূল হোতা মহিলা আওয়ামী লীগ নেত্রী আটক
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে রহিম মেটাল মসজিদের সামনে অনুষ্ঠিত নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মূল আয়োজক মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা নূর সুইটিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে কাফরুল এলাকায় ডিবি সাইবার বিভাগের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, সুইটি ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সদস্য। পাশাপাশি তিনি কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কাফরুল থানা ৯৪ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

গোয়েন্দা পুলিশ জানায়, নাহিদা নূর সুইটি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গোপনে সংগঠিত করে রাজধানীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা ও বাস্তবায়ন করছিলেন। মিছিলে অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধকরণ ছাড়াও তিনি আর্থিক সহায়তা দিতেন। সাম্প্রতিক তেজগাঁওয়ের ঝটিকা মিছিলে বোরকা পরে তিনি নিজে এবং তার স্বামী সরাসরি অংশগ্রহণ করেন।

এ ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃত সুইটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা