তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে উদ্ধার হওয়া স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের ভাষ্য অনুযায়ী, ধর্ষণের চেষ্টা ও বাধার মুখে তাজমিনকে শ্বাসরোধে হত্যা করেন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়া (৩৫)। ঘটনার পর চট্টগ্রামে পালিয়ে গেলেও শেষ পর্যন্ত পুলিশের অভিযানে গ্রেফতার হন তিনি।