Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৭, ১৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৬:২৯, ১৪ অক্টোবর ২০২৫

মিরপুর অগ্নিকান্ডে নিহত ৯, চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন 

মিরপুর অগ্নিকান্ডে নিহত ৯, চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন 
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগরে প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লেগে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ফায়ার সার্ভিসের কাছে মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১১টা ৫৬ মিনিটে। কিন্তু চার ঘণ্টারও বেশি সময় পার হলেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এখন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, 

আগুনের তীব্রতা কিছুটা কমেছে, তবে প্রচণ্ড ধোঁয়া রয়েছে। আগুন মূলত দুটি গোডাউনে লেগেছে — একটি কাপড়ের গোডাউন এবং আরেকটি কেমিক্যাল গোডাউন। আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছি।

স্থানীয়রা জানিয়েছেন, আগুনের ধোঁয়া মিরপুরের বিভিন্ন এলাকা থেকে দেখা যাচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতার কারণে বড় ধরনের বিস্তৃতি রোধ করা সম্ভব হয়েছে।

এঘটনায় নিহতদের পরিবার ও আশেপাশের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং আগুনের প্রকৃত কারণ খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ