Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৭, ২০ সেপ্টেম্বর ২০২৫

মগবাজারে রেস্তোরাঁয় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

মগবাজারে রেস্তোরাঁয় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
প্রতীকি ছবি

রাজধানীর মগবাজারে কিসপি রেস্টুরেন্টের ফলস সিলিংয়ে আগুন লেগে ফায়ার সার্ভিসের দুই ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাজাহান হোসেন জানান, প্রথমে খবর আসে তাকওয়া হাসপাতাল থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেখেন, মূল আগুন কিসপি রেস্টুরেন্টের ফলস সিলিংয়ে।

তিনি বলেন, আগুনটি খুব ছোট ছিলো। আমাদের ইউনিট দুটি কাজ করে রাত ১২টা ৫১ মিনিটে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ