Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৫, ১৪ অক্টোবর ২০২৫

নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় গার্মেন্টস কারখানা ও একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর অভিযান শুরু করে পাঁচটি ইউনিট। পরে আরও একটি ইউনিট যুক্ত হয় বলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন।

তিনি দুপুর পৌনে একটার দিকে বলেন, মিরপুরের শিয়ালবাড়ির দুটি প্রতিষ্ঠানে আগুন লাগে—একটি সাততলা পোশাক কারখানা, অন্যটি রাসায়নিকের গুদাম। গার্মেন্টস কারখানার চারতলায় আগুন লেগেছিলো, সেটি এখন প্রায় নিভে এসেছে। তবে রাসায়নিক গুদামের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে।

আগুনে তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন, কেমিক্যাল গুদামের দাহ্য পদার্থ আগুন নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করছে। আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীতে ফেমাস কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ চারজন প্রাণ হারান। সে ঘটনার পর রাজধানীতে এটাই প্রথম বড় ধরনের কেমিক্যাল গুদামের আগুনের ঘটনা।

অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিলেও দ্রুত পদক্ষেপে আগুনের বিস্তার রোধ করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ