Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৮, ১৪ মার্চ ২০২৬

যশোর কোতোয়ালি থানার নতুন ওসি হিসেবে মাসুম খানের যোগদান

যশোর কোতোয়ালি থানার নতুন ওসি হিসেবে মাসুম খানের যোগদান
ছবি: সবার দেশ

যশোর কোতোয়ালি মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাসুম খান। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এসময় থানার কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

একই অনুষ্ঠানে সদ্য বিদায়ী ওসি ফারুক আহমেদকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। বিদায়ী মুহূর্তে সহকর্মীরা তার কর্মজীবনের জন্য শুভকামনা জানান।

ওসি দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল, ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হকসহ বিভিন্ন ফাঁড়ির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সমালোচনার পর সাবেক ওসি ফারুক আহমেদকে প্রত্যাহার করা হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে মাসুম খানকে কোতোয়ালি মডেল থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব