Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৮, ৪ মার্চ ২০২৬

যশোরে সাতবছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

যশোরে সাতবছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
প্রতীকি ছবি

যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মঙ্গলবার (৩ মার্চ) সকালে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করে। ০২ মার্চ দিবাগত রাত ৯টার দিকে নানির ভাই হাফিজুল (৪০) বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে শিশুটিকে তার ভাড়া বাসায় নিয়ে যায়। অভিযোগ উঠেছে, সেখানে নিয়ে হাফিজুল শিশুটিকে ধর্ষণ করে।

পরবর্তীতে ০৩ মার্চ সকাল ৭টা ৫০ মিনিটের দিকে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে আসেন। অভিযুক্ত হাফিজুল সাতক্ষীরা জেলার বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত হাফিজুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

পুলিশ বলছে বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ