Sobar Desh | সবার দেশ পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৭, ২৬ জানুয়ারি ২০২৫

৭১ দেখলে রাজাকার উপাধি দিতো: আজহারি

৭১ দেখলে রাজাকার উপাধি দিতো: আজহারি
ছবি: সংগৃহীত

আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেয়া হতো। ৭১ যদি দেখতাম, এতদিনে রাজাকার হয়ে যেতাম। আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন। এটা আল্লাহর মেহেরবানি।

শনিবার (২৫ জানুয়ারি) পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে মিজানুর রহমান আজহারি বলেন, পূর্বে আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেয়া হতো। যদি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় থাকতাম তাহলে আমাকেও রাজাকার উপাধি দিয়ে দেয়া হতো।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের মনোমত হলে মুক্তিযোদ্ধা, আর না হলে রাজাকার। কত কিছু দেখলাম এ শাহবাগের বুকে। ৭১ সালে আমরা দেখি নাই, শুনেছি মুসলিম না অমুসলিম সেটি যাচাইয়ে কালিমা বলার কথা বলা হতো।

তিনি আরও বলেন, আমি যেখানেই যাই, জেন-জি (নতুন প্রজন্ম) আমাকে ছাড়ে না। এরাই আগামীর বাংলাদেশ। এদের হাতেই নিরাপদ আমার লাল-সবুজের পতাকা এবং দেশের প্রতি ইঞ্চি মাটি। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সজাগ ও সাবধান থাকতে হবে।

সবার দেশ/এনএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ